শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে ‘আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব’ গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ হরমুজ সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগ প্রস্তাবে নিরাপত্তা পরিষদে ভোট আজ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন সোহেল রানা শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট বরিশাল খুলনা রংপুর ময়মনসিংহ খুলনায় জাল টাকাসহ গ্রেফতার ২ কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫

ভুলে যাওয়া থেকে বাঁচার ছোট্ট দোয়া

  • আপডেট টাইম : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৫ বার পঠিত

ধর্ম ডেস্ক : মানুষ ভুল করে, ভুলে যায়। এ ভুলের ঊর্ধ্বে কেউ নয়। কোনো বিষয় ভুলে যাওয়া কিংবা কোনো কাজে ভুল করা থেকে বাঁচার উপায় কী?

আল্লাহ তাআলা মানুষকে ছোট্ট একটি দোয়ার মাধ্যমে তার কাছে ভুলে যাওয়া কিংবা ভুল করা থেকে বেঁচে থাকার কথা বলেছেন। কোরআনুল কারিমের সবচেয়ে বড় সুরার ছোট্ট একটি দোয়া। তাহলো-
رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا

উচ্চারণ : ‘রাব্বানা লা তুআখিজনা ইন্নাসিনা আও আখত্বানা।

অর্থ : হে আমাদের প্রভু! যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদের অপরাধী করো না।’ (সুরা বাকারাহ : আয়াত ২৮৬)

কোনো মানুষ যদি আল্লাহর শেখানো ভাষায় তাঁর কাছে ভুলে যাওয়া কিংবা ভুল করা থেকে বেঁচে থাকতে চায়; তবে মহান আল্লাহ ওই বান্দাকে সুনিশ্চিত ভুলে যাওয়া ও ভুল করা থেকে হেফাজত করবেন।
এ জন্য আরও একটি গুরুত্বপূর্ণ আমল হলো-

সব কাজের শুরুতে সব সময় ‌‘তাউজ ও তাসিময়া’ পড়া। যার মাধ্যমে মানুষ শয়তানের প্রভাব থেকে মুক্ত হয়ে আল্লাহর নামে কাজ শুরু করলে পাবেন কার্যকরী উপকারিতা।

১. তাউজ

أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

উচ্চারণ : ‘আউজুবিল্লাহি মিনাশ শাইত্বানির রাঝিম’

অর্থ : ‘আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি।’

২. তাসমিয়া

بِسۡمِ اللّٰهِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ

উচ্চারণ : ‘বিসমিল্লাহির রাহমানুর রাহিম’

অর্থ : ‘দয়াময় মেহেরবান আল্লাহর নামে’

ভুল যেভাবেই হোক না কেন কিংবা ভুলে যাওয়ার পর স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে তাঁরই শেখানো ভাষায় ছোট্ট এ দোয়া করলে আশা করা যায়, মহান আল্লাহ তার বান্দাকে ভুলে যাওয়া ও ভুল করা থেকে হেফাজত করবেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সব সময় ভুল থেকে বাঁচতে কিংবা ভুলে যাওয়া থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। কোরআন-সুন্নাহর আমল যথাযথভাবে করার তাওফিক দান করুন। আমিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com