শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইজিপির নামে ভুয়া ফটোকার্ড প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পুলিশ সদর দপ্তরের ঝালকাঠিতে অর্ধশত পরিবারের ঈদুল ফিতর উদযাপন মার্কিন সমর্থিত বিমান হামলায় আতঙ্কিত ইকুয়েডরের সীমান্তবর্তী জনগোষ্ঠী অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাত যুদ্ধে বড় সাফল্যের দাবি নেতানিয়াহুর, জবাবে ইসরাইলে ইরানের ব্যাপক হামলা শোলাকিয়ার মুসল্লিদের জন্য থাকছে ঈদ স্পেশাল ট্রেন আজ পবিত্র জুমাতুল বিদা জনতাই সকল ক্ষমতার উৎস এবং জনতা চাইলে আমি জনপ্রতিনিধি দায়িত্ব পালন করার জন্য প্রস্তুতি গ্রহণ করব: সিরাজুল ইসলাম সিরাজ রিজভীর অসুস্থতায় নুইয়ে পড়েছে নয়াপল্টন গাইবান্ধায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ঝালকাঠিতে অর্ধশত পরিবারের ঈদুল ফিতর উদযাপন

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ২ বার পঠিত

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামে অর্ধশতাধিক পরিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে।

শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় ডহরশংকর এলাকার দারুস সুন্নাহ জামে মসজিদের ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে শতাধিক মুসল্লি অংশ নেন। পুরুষদের পাশাপাশি পর্দার আড়ালে নারীরাও একই জামাতে নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। জামাতে ইমামতি করেন মসজিদের ইমাম মো. আমিনুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছরের মতো এবারও বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে গ্রামের কিছু পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে। ২০১১ সাল থেকে এ গ্রামের প্রায় ৪৫টি পরিবার এ নিয়ম অনুসরণ করে রোজা ও ঈদ পালন করে আসছে।
ঈদের নামাজ শেষে গ্রামজুড়ে বইতে থাকে উৎসবের আমেজ। ঘরে ঘরে তৈরি করা হয় মিষ্টান্ন ও নানা ধরনের খাবার।

দারুস সুন্নাহ মসজিদের মুসল্লি আব্দুল্লাহ আল-রাব্বি, সাওকাত হাওলাদার, রাসেল ও দীন ইসলাম বলেন, “চাঁদ দেখার সাক্ষ্যের ভিত্তিতে রোজা ও ঈদ পালন করা যায়—এ বিশ্বাস থেকেই আমরা এভাবে ঈদ উদযাপন করি। আমরা চাই সবাই একসঙ্গে ঈদ পালন করুক।”

মসজিদের সভাপতি মো. রিপন হাওলাদার বলেন, “২০১১ সাল থেকে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ ও রোজা পালন করছি। শুরুতে কিছু বাধা থাকলেও বর্তমানে কোনো সমস্যা নেই।”

ইমাম মো. আমিনুর রহমান বলেন, “নতুন চাঁদের সংবাদ পাওয়ার ভিত্তিতে আমরা রোজা ও ঈদ পালন করি। সেই ধারাবাহিকতায় এবারও ঈদের নামাজ আদায় করা হয়েছে।” স্থানীয়দের মতে, দীর্ঘদিনের এই প্রথা ভবিষ্যতেও অব্যাহত থাকবে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com