রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

গত ২৪ ঘন্টায় হাসপাতালে আরও ২৮৮ ডেঙ্গু রোগী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও নতুন আরও ২৮৮ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৩২ জন রাজধানী ও ৫৬ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে সারাদেশের হাসপাতালে বর্তমানে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৫৬ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে এক হাজার ৬৭ জন ও ঢাকার বাইরে হাসপাতালে ১৮৯ জন ভর্তি রয়েছেন।

আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. কামরুল কিবরিয়ার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৪ হাজার ৫০৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ১৯৬ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ২৩২ জনের মধ্যে ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৯৮ ও বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে ১৩৪ জন ভর্তি হন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ১৮৯ জন ভর্তি হন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯, মার্চে ১৩, এপ্রিলে তিন, মে মাসে ৪৩, জুনে ২৭২ এবং জুলাইয়ে দুই হাজার ২৮৬, আগস্টে সাত হাজার ৬৯৮ এবং ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চার হাজার ১৫৩ জন রোগী ভর্তি হন।

তাদের মধ্যে মারা গেছেন ৫৭ জন। এর মধ্যে ১২ জন জুলাইয়ে, ৩৪ জন আগস্টে এবং ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com