বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

গৃহবধূকে ধর্ষণচেষ্টা করায় সাবেক ছাত্রলীগে নেতার বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৭ বার পঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ শেখের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা করেছে এক গৃহবধূ। আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আলিম হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করা হয়। ওই গৃহবধু বাদী হয়ে থানায় অভিযোগ দেন। অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে মামলাটি গ্রহণ করে।

মামলা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ পৌরসভার জানপুর মহল্লার ছাকমান শেখের ছেলে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ শেখ একই মহল্লার একটি বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে। তার চিৎকারে গৃহবধূর শাশুড়ি এগিয়ে আসলে আকাশ শেখ পালিয়ে যান।

গৃহবধুর স্বামী জানান, দীর্ঘদিন ধরে আকাশ তার স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। এ সকল বিষয়ে স্থানীয় কাউন্সিলর এবং আকাশের পরিবারের কাছে অভিযোগ করা হয়। কিন্তু তারা কোনো বিচার করেনি। এতে ক্ষিপ্ত হয়ে ২০ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে বাড়ি এসে ধর্ষণের চেষ্টা করে আকাশ।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com