শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তুরাগে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের চাহিদা পাঠানোর নির্দেশ মাউশি’র নাগেশ্বরীতে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে র‍্যাবের জালে ইউপি চেয়ারম্যান গ্রেফতার কুড়িগ্রামের সোনাহাট ব্রীজে গাড়ি প্রতি ১০ টনের অধিক মালামাল বোঝাইয়ের নিষেধাজ্ঞা মানছে না কেউ ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান কার্যক্রম শুরু জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক চেলসির সাথে ছয় বছরের চুক্তি বৃদ্ধি করলেন রেসি জেমস এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ‘নির্ভরযোগ্য’ জ্বালানি সরবরাহ দিতে পারবে যুক্তরাষ্ট্র ফেনীতে ডেঙ্গু প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

অক্টোবরে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ যুব দল

  • আপডেট টাইম : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৯ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই সিরিজ আয়োজনের ঘোষণা দিয়ে আজ রোববার (২৬ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।

আগামী ৭ অক্টোবর এই সিরিজ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছাবে বাংলাদেশের যুব দল। বায়ো-বাবলের মধ্যে হবে এই সিরিজ। আগামী ১৫ অক্টোবর হবে প্রথম ওয়ানডে। পরেরটি ১৮ অক্টোবর। শেষ তিন ম্যাচ ২০, ২৩ ও ২৫ অক্টোবর। সিরিজের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।

বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ চূড়ান্ত হওয়ার পর শ্রীলঙ্কার নতুন কোচ আভিষ্কা গুনাবর্দনে বলেছেন, ‘অনেক দিন পর অনূর্ধ্ব-১৯ দলকে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ করে দিবে আসন্ন সিরিজ। ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের খেলার জন্য সঠিক কম্বিনেশন খুঁজে পেতে এটি সহায়ক হবে।’

আপাতত শ্রীলঙ্কার যুব দল কলম্বোর আবাসিক অনূর্ধ্ব-১৯ ট্রেনিং প্রোগ্রামের অধীনে অনুশীলনে ব্যস্ত বলে দেশটির ক্রিকেট বোর্ড এই বিজ্ঞপ্তিতে জানায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com