শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তুরাগে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত তুরাগে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের চাহিদা পাঠানোর নির্দেশ মাউশি’র নাগেশ্বরীতে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে র‍্যাবের জালে ইউপি চেয়ারম্যান গ্রেফতার কুড়িগ্রামের সোনাহাট ব্রীজে গাড়ি প্রতি ১০ টনের অধিক মালামাল বোঝাইয়ের নিষেধাজ্ঞা মানছে না কেউ ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান কার্যক্রম শুরু জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক চেলসির সাথে ছয় বছরের চুক্তি বৃদ্ধি করলেন রেসি জেমস এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ‘নির্ভরযোগ্য’ জ্বালানি সরবরাহ দিতে পারবে যুক্তরাষ্ট্র

হার্ট অ্যাটাক করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪২ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান ইনজামাম উল হক হার্ট অ্যাটাক করেছেন। তবে সোমবার সন্ধ্যার পর লাহোরের একটি হাসপাতালে সফলভাবে অ্যানজিওপ্লাস্টি করানো হয়েছে তার।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা গেছে, গত তিনদিন ধরে বুকের ব্যথা নিয়ে অস্বস্তিতে ভুগছিলেন ৫১ বছর বয়সী এ সাবেক ক্রিকেটার। প্রাথমিক পরীক্ষানিরীক্ষায় তেমন কিছু ধরা পড়েনি।

কিন্তু পরে আরও গভীর পর্যবেক্ষণের পর ধরা পড়ে, তিনি হার্ট অ্যাটাক করেছেন। তাই সঙ্গে সঙ্গে সার্জারির জন্য ছুটে যান হাসপাতালে।

ইনজামামের এজেন্টের দেয়া তথ্য অনুযায়ী, তিনি বর্তমানে সুস্থ আছেন। তবে কিছু সময়ের জন্য তাকে পর্যবেক্ষণে রাখছেন চিকিৎসকরা।

পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক ইনজামাম। ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী দলে ছিলেন তিনি। ওয়ানডে ক্রিকেটে ৩৯৫ ম্যাচে করেছেন ১১৭০১ রান। টেস্টে তার রয়েছে ১১৯ ম্যাচে ৮৮২৯ রান।

খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেয়ার পর বিভিন্ন দায়িত্বে পাকিস্তান ক্রিকেটের সঙ্গে ছিলেন। প্রথমে ব্যাটিং পরামর্শক ও পরে প্রধান নির্বাচন হন তিনি। এর বাইরে আফগানিস্তান ক্রিকেট দলের হেড কোচও ছিলেন ইনজামাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com