মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মাধবপুরের যুবদলের সভাপতি বিরুদ্ধে বিজিএফ’র চাউল ছিনিয়ে নেওয়ার অভিযোগ কালীগঞ্জে যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ রাজশাহীতে ঈদ ঘিরে বড় বিপদের সংকেত বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

বিজেপিকর্মীর ‘আত্মহত্যা’

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুরে উপ-নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের আগের রাতে আত্মহত্যা করেছেন এক বিজেপিকর্মী। এমনটিই জানিয়েছেন রাজ্যের পরিবহন ও আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম।

তিনি বলেন, যিনি আত্মহত্যা করেছেন, তিনি আমার বন্ধু। নাম ইন্দ্রজিৎ সেন। গত বছর তাকে ভুল বুঝিয়ে বিজেপিতে যোগ দেওয়ানো হয়েছিল। পরে ভুল বুঝতে পারলেও লজ্জায় আর আমার সঙ্গে যোগাযোগ করেনি। এরপর ভোটের আগে সে আত্মহত্যা করে।

তবে মৃতের পরিবারের অভিযোগ, মমতার দল তৃণমূলের হুমকির ভয়ে আত্মহত্যা করেছেন ইন্দ্রজিৎ সেন।

এদিকে এ ঘটনায় পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে উত্তেজনা দেখা দিয়েছে। ওই বিজেপি কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকেই ভবানীপুরে ভোটগ্রহণ শুরু হয়। এখানে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জী এবং বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সূত্র: আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com