শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পুশইন বন্ধে কূটনৈতিক ও অভ্যন্তরীণ কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় সা.সু.প কেটে ফেলা উপড়ে যাওয়া গাছ অলৌকিকভাবে সোজা,শত শত মানুষের ভিড়, চলছে মানত ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শাহজাল বিমানবন্দরে আবারও আগুন, গাফিলতি পেলে কঠোর অ্যাকশন : প্রতিমন্ত্রী মিল্লাত কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি

অসহায় মানুষদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে চান অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন

  • আপডেট টাইম : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ২৩৭ বার পঠিত

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরাম ও নারী নির্যাতন প্রতিরোধ আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ। ৭ ডিসেম্বর ৫২ পেরিয়ে ৫৩ তে পা দিয়েছেন।
আইনজীবীর পাশাপাশি অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ একজন মানবাধিকার কর্মী, কলাম লেখক ও খ্যাতিমান টেলিভিশন আলোচক।
ইতিপূর্বে অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদের আইন ও কলাম বিষয়ক কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। ২০১৩ সালের বই মেলায় প্রকাশিত তার লেখা যুদ্ধাপারাধীদের ফাঁসি চাই বইটি পাঠক মহলে বেশ আলোচিত হয়েছে। ২০১৫ সালে সময়ের ভাবনা-১ ও ২ এবং ২০১৬ সালে সময়ের ভাবনা-৩ প্রকাশিত এবং ২০১৭ সালে সময়ের ভাবনা-৪ প্রকাশিত হয়েছে। সমাজের বিভিন্ন অসংগতি ও সমস্যা নিয়ে তার লেখা বিভিন্ন পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়।
১৯৬৯ সালের ৭ ডিসেম্বর মাদারীপুর জেলার শিবচরে জন্ম নেওয়া অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ তার ৫২ বছরের জীবনে মানব সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার নিত্য দিনের ধ্যানই হচ্ছে সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সোচ্চার থাকা ও আইন পেশার পাশাপাশি মানব সেবা এবং মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ চালিয়ে যাওয়া।

শৈশব কাল থেকেই শেখ সালাহউদ্দিন আহমেদ নিপীড়িত অসহায় গরীব দু:খী মানুষের দাঁড়ান। তিনি দীর্ঘদিন ধরে নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা রোধে একটি সামাজিক আন্দোলন নিয়ে কাজ করছেন। অসহায় মানুষদের বিনামূল্যে আইনীসেবা দেয়াই তার অন্যতম কাজ। স্কুল জীবন থেকেই অসহায় নিপীড়িত দু:খী মানুষের সেবা করার স্বপ্ন দেখতেন তিনি।

অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ বলেন, বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার মাধ্যমে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের সুখে হাসি ফোটাতে চাই। মানবাধিকার লঙ্ঘনের শিকার অসহায় মানুষদের সব ধরনের আইনি সেবা দেওয়া আমার লক্ষ্য। অসহায় মানুষকে সেবা দিয়ে তাদের চোখের পানি মুছে দিয়ে মুখে হাসি ফোটানোর মাধ্যমেই আমি সুখ খুঁজে পাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com