রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

প্রধানমন্ত্রীর সময়োচিত সিদ্ধান্তেই দেশের অর্থনীতি গতিশীল: স্পিকার

  • আপডেট টাইম : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ২০৩ বার পঠিত

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োচিত সিদ্ধান্তেই করোনাভাইরাসের প্রাদুর্ভাব পরিস্থিতিতেও দেশের অর্থনীতি গতিশীল রয়েছে।

শুক্রবার আসাদগেটের ফ্যামিলি ওয়ার্ল্ডের গ্র্যান্ড হলে ঢাকাস্থ পীরগঞ্জ (রংপুর) সমিতির আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি সবাইকে পবিত্র মাহে রমজান ও বাংলা নববর্ষ-১৪২৯ উপলক্ষে শুভেচ্ছা জানান।

পীরগঞ্জ (রংপুর) সমিতির সভাপতি আ ন ম আল ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার এস এম গোলাম মোস্তফা এবং সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সমিতির প্রাক্তন সভাপতি মো. জাহাঙ্গীর আলম এবং প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী সেলিমা খাতুন। অনুষ্ঠানে সমিতির সভাপতি স্পিকারকে এবং সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলামকে ফুল দিয়ে বরণ করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, দেশের সবপর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত ধারার সঙ্গে কোভিডের বিরূপ পরিস্থিতি মোকাবিলায় ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রণোদনারও ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী।

স্পিকার বলেন, পীরগঞ্জবাসী প্রধানমন্ত্রীর সার্বক্ষণিক সুনজরে রয়েছে। তাই এ জনপদের জীবনমানের উন্নয়নসহ সবধরনের কল্যাণমূলক কর্মকাণ্ড প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমে পূরণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আহাদ আলী।

অনুষ্ঠানে পীরগঞ্জ (রংপুর) সমিতির সকল পর্যায়ের সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com