বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

কুসিকের ২৪ কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে ১৩৩ মামলা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ২৪১ বার পঠিত

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নির্বাচনে ২৪ কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে ১৩৩টি মামলা রয়েছে। প্রার্থীদের দায়ের করা হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, জামায়াত অনুসারী তিন কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, বিশেষ ক্ষমতা ও সন্ত্রাস দমন আইনে ৭৭টি মামলা রয়েছে। আরেকজন প্রার্থী এক যুবদল নেতার বিরুদ্ধে রয়েছে ২৬ মামলা।

এছাড়া হত্যা, নারী নির্যাতন, সন্ত্রাসবিরোধী কার্যকলাপ, মাদক কারবার, অস্ত্রবাজি, প্রতারণা ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধসহ নানা অভিযোগে ২০ কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে আরও ৩০টি মামলা আছে। এর মধ্যে আওয়ামী লীগের ১৪ কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ১৭টি মামলা।

কুমিল্লা সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরীর কাছে সম্প্রতি দাখিল করা হলফনামায় প্রার্থীরা মামলার এ তথ্য দিয়েছেন। নির্বাচনে সাধারণ কাউন্সিলর প্রার্থী আছেন ১২০ জন।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লা জেলা শাখার সভাপতি শাহ মো. আলমগীর খান সাংবাদিকদের বলেন, দলীয় লোক ছাড়া সাধারণ ভোটাররা একজন প্রার্থীকে সবদিক বিবেচনা করেই ভোট দেবেন।

হলফনামা ঘেঁটে দেখা গেছে, কুমিল্লা সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী ও মহানগর জামায়াতের সদস্য কাজী গোলাম কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, বিশেষ ক্ষমতা ও সন্ত্রাস দমন আইনে ২৭টি মামলা আছে।

৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও মহানগর জামায়াতের সদস্য মো. মোশারফ হোসেনের বিরুদ্ধে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা আছে ২৫টি।

৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ একরাম হোসেন বাবুর বিরুদ্ধে বিস্ফোরক, বিশেষ ক্ষমতা ও সন্ত্রাসবিরোধী আইনে ২৫টি মামলা আছে। একরাম একসময় ছাত্রশিবির করতেন। এলাকায় তিনি জামায়াত নেতা হিসেবে পরিচিত। এই তিন প্রার্থীই টানা দুই মেয়াদে নিজ নিজ ওয়ার্ডে জয়ী হয়েছেন।

২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও যুবদল নেতা মো. বিল্লালের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, বিস্ফোরক আইনসহ নানা অভিযোগে মামলা আছে ২৬টি।

২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও সদর দক্ষিণ উপজেলা যুবদলের সভাপতি মো. খলিলুর রহমান মজুমদারের বিরুদ্ধে একটি হত্যা মামলা ও বিশেষ ক্ষমতা আইনে চারটিসহ মোট পাঁচটি মামলা আছে।

২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আবদুস সত্তারের বিরুদ্ধে গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা দুই কাউন্সিলর প্রার্থীকে হত্যার ঘটনায় দুটি খুনের মামলা আছে।

২৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবুল হাসানের বিরুদ্ধে একটি মামলা আছে। ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আলমগীর হোসেনের বিরুদ্ধে একটি হত্যা মামলা আছে। এছাড়া ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সরকার মাহমুদ জাবেদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com