বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

কালিয়াকৈরে ট্রেনের  দুটি বগি লাইনচ্যুত ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ

  • আপডেট টাইম : শনিবার, ২৮ মে, ২০২২
  • ১৯৯ বার পঠিত
গাজীপুরের কালিয়াকৈরে পঞ্চগড় এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে ১০ ঘন্টা ধরে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে শনিবার সকাল ৮টা পর্যন্ত চরম দুর্ভোগে আছেন যাত্রীরা।
রেলওয়ে কর্তৃপক্ষ, পুলিশ ও যাত্রীরা সূত্রে জানা যায়, জয়দেবপুর-রাজশাহী রেল লাইনের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। গত শুক্রবার  রাত ১০টার মৌচাক রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটলেও উদ্ধারে তেমন তৎপরতা লক্ষ্য করা যায়নি। হলে ১০ ঘন্টা ধরে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে জয়দেবপুর, মৌচাক, কালিয়াকৈর হাইটেক সিট, টাঙ্গাইলের মির্জাপুরসহ উত্তরবঙ্গের বিভিন্ন রেলস্টেশনে আটকে আছে। ফলে শনিবার সকাল ৮টা পর্যন্ত চরম দুর্ভোগে পড়েছেন লাইনচ্যুত ট্রেনসহ বিভিন্ন ট্রেনের যাত্রীরা।
জয়দেবপুর রেলওয়ে জংশনের ইনচার্জ  রেজাউল ইসলাম জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি মৌচাক স্টেশন পার হওয়ার পর ইঞ্জিনসহ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছেন। আশা করছি, খুব তাড়াতাড়ি ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত ট্রেনের যাত্রীদের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com