সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিএমইউ জামে মসজিদে ঈদের জামাত সকাল ৮টায় বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের রাজধানী ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষনা করল বিসিবি খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে, সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না: তথ্যমন্ত্রী ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎ পুলিশ ও র‌্যাবের শীর্ষ পদে বদলি জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী উত্তরা স্কয়ার ভবনে হামলা–ভাঙচুর: গুজব ও উত্তেজনায় পরিস্থিতি ঘোলাটে ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল করতে দেওয়া হবে না : সড়ক পরিবহন মন্ত্রী

টিকা নিয়ে নয়ছয়, গ্রেফতার কিরগিজস্তানের স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম : রবিবার, ৫ জুন, ২০২২
  • ১৯৩ বার পঠিত

করোনাভাইরাসের টিকা কেনার সঙ্গে দুর্নীতির সম্পৃক্ততার দায়ে কিরগিজস্তানের স্বাস্থ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৩ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

গ্রেফতার ওই স্বাস্থ্যমন্ত্রীর নাম আলিমকাদির বেইশেনালিয়েভ। তার বিরুদ্ধে প্রয়োজনের অতিরিক্ত ২০ লাখের বেশি করোনা টিকা কেনার অভিযোগ রয়েছে। এই টিকা কিনতে গিয়ে তিনি প্রায় ২ কোটি মার্কিন ডলারের বেশি খরচ হয়েছে।

দেশটির সরকারের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, চীন, রাশিয়া, আজারবাইজান, কাজাকিস্তানসহ বিভিন্ন জায়গা থেকে ফ্রি টিকা এনেছেন আলিমকাদির। তারপরও অপ্রয়োজনীয়ভাবে টিকা কিনেছেন তিনি।

রাষ্ট্রপক্ষের একজন মুখপাত্র শুক্রবার এএফপিকে বলেছেন, বেইশেনালিয়েভ রাষ্ট্রীয় জাতীয় নিরাপত্তা কমিটির কারাগারে রয়েছেন। তাকে আদালতে পাঠানো হবে। তবে বেইশেনালিয়েভ অভিযোগ অস্বীকার করেছেন এবং তাকে চাপ রাখার অভিযোগ করেছেন।

গত মে মাসে কিরগিজ মিডিয়া জানিয়েছে, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন সমন্বয়কারীকে প্রায় এক হাজার ২৫০ ডলার ঘুষসহ আটক করা হয়েছিল। তবে স্বাস্থ্যমন্ত্রী ঘুষ নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তার দাবি, নার্সদের জন্য একটি দিবস উদযাপনের আয়োজন করার জন্য তারা অর্থ সংগ্রহ করছিলেন।

এর আগে করোনা চিকিৎসায় গাছের বিষাক্ত শিকড় ব্যবহারের পরামর্শ দিয়ে ব্যাপক সমালোচিত হয়েছিলেন এই মন্ত্রী।

সাবেক সোভিয়েত দেশটির ৩০ বছরের স্বাধীনতার ইতিহাসে রাজনৈতিক সংকটের কারণে তিনজন কিরগিজ রাষ্ট্রপতি ঠিকমতো ক্ষমতায় বসতে পারেননি। ২০২০ সালে ভোট-পরবর্তী বিশৃঙ্খলার সময় রাষ্ট্রপতি জাপারভ জেল থেকে মুক্ত হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com