বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সাভার আশুলিয়া থেকে ডাকাতি হওয়া বিপুল পরিমান চালের ট্রাক ও মালামাল উদ্ধার, গ্রেফতার( ০১) এক দুর্ঘটনায় আহত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকরের চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী চবিতে ৩ মোটিফে বৈশাখী শোভাযাত্রা সম্পন্ন হরমুজ প্রণালিতে ‘সব পক্ষকে’ নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে : গুতেরেস রঙে-ঐতিহ্যে বর্ণিল কুড়িগ্রামে আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত বাংলা নববর্ষ উদযাপনে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে নরসিংদীর সাজাপ্রাপ্ত আসামি বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার

ভালো কাজের সঙ্গে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান স্পিকারের

  • আপডেট টাইম : শনিবার, ১১ জুন, ২০২২
  • ২১১ বার পঠিত

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সব ভালো কাজের সঙ্গে তরুণ প্রজন্মের আন্তরিক ও পরিপূর্ণ অংশগ্রহণই বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলা রূপায়নের একমাত্র চাবিকাঠি।

তিনি বলেন, সব কাজের সঙ্গে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে এবং তাদের মেধার বিকাশে সর্বপ্রকার সুযোগ-সুবিধা উন্মুক্ত করতে হবে।

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মানিকগঞ্জ সমিতি, ঢাকা আয়োজিত ঈদ পুনর্মিলনী, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্ব, দূরদর্শিতা, মেধা ও অক্লান্ত পরিশ্রমে দেশের সব সেক্টরেই অভাবনীয় উন্নয়ন সুসম্পন্ন হয়েছে, চলমান রয়েছে ব্যাপক কর্মযজ্ঞ।

তিনি বলেন, পদ্মাসেতুর সফলতা এ দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সোনালী অধ্যায়ের সূচনা করবে।

মানিকগঞ্জ সমিতি, ঢাকার সভাপতি প্রফেসর ডা. রওশন আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঈদ পুনর্মিলনী প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজল কুমার মুখার্জী। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে মানিকগঞ্জ-১ আসনের এমপি এ. এম. নাঈমুর রহমান দুর্জয় ও মানিকগঞ্জ-২ আসনের এমপি মমতাজ বেগম এবং বিশেষ অতিথি হিসেবে নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com