বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খুলনায় বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত বিরল রেকর্ড গড়ার সম্ভাবনায় পিএসজি বাগেরহাট কারাগারে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত বার কাউন্সিল নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা শিশির মনিরের মাদারীপুরে মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার মার্চ মাসের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল প্রয়াত বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী পশ্চিমা সাংস্কৃতি ধীরে ধীরে আমাদের দেশীয় সংস্কৃতিকে গ্রাস করেছে-মাসুদ সাঈদী সাভার আশুলিয়া থেকে ডাকাতি হওয়া বিপুল পরিমান চালের ট্রাক ও মালামাল উদ্ধার, গ্রেফতার( ০১) এক দুর্ঘটনায় আহত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকরের চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার

দুর্ঘটনায় আহত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকরের চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার

  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২ বার পঠিত

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. শংকর প্রসাদ অধিকারীর চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার।

আজ মঙ্গলবার ঢাকার ন্যাশনাল নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ডা. শংকরকে দেখতে গিয়ে এ কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী আহত চিকিৎসকের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন ও সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে ডা. শংকর প্রসাদ দুর্ঘটনায় পতিত হয়েছেন। তিনি দুর্ঘটনায় আহত হওয়ায় আমরা গভীরভাবে মর্মাহত। দক্ষ এই কর্মকর্তাকে সুস্থ করে তুলতে নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা তার চিকিৎসার দায়িত্বভার নিচ্ছি। এ পর্যন্ত যে খরচ হয়েছে বা আগামীতে যে খরচ হবে তার ব্যয়ভার সরকার নির্বাহ করবে। এমনকি বিদেশ নেওয়ার প্রয়োজন হলে সে ব্যাপারে ব্যবস্থা নিতেও প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী এবং নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ডা. শংকর প্রসাদ অধিকারী গত ১২ এপ্রিল মোটরসাইকেল দুর্ঘটনায় পতিত হন। আহত অবস্থায় তাকে পটুয়াখালী ও বরিশালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালে পাঠানো হয়। ঐ রাতেই তার মস্তিষ্কে অপারেশন করা হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন, তবে তার অবস্থা শংকামুক্ত নয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com