বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

খুলনায় বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২ বার পঠিত

জেলায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দৌলতপুর থানার রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বাস ও চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সড়ক দুর্ঘটনার বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীয় পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে রয়েল পরিবহনের একটি বাস ফুলবাড়িগেট থেকে খুলনার উদ্দেশ্যে যাওয়ার পথে খুলনা থেকে ফুলবাড়ীগেটগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ২জনের মৃত্যু হয়। নিহত একজনের নাম মো. তানভীর হাসান শেখ। তিনি নগরীর বয়রা এলাকার বাসিন্দা। অপর জনের পরিচয় জানা যায়নি।

ধারণা করা হচ্ছে নিহতরা স্বামী-স্ত্রী। এলাকাবাসী বাসটিকে আটক করেছে । ঘাতক বাস চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com