বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

এবার এপিএ পুরস্কার পেলেন শারমীন জাহান

  • আপডেট টাইম : রবিবার, ১২ জুন, ২০২২
  • ২৩০ বার পঠিত

২০২০-২০২১ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) পুরস্কার অর্জন করেছেন গাজীপুর জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার শারমীন জাহান। শুক্রবার (০৯ জুন) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোঃ আসাদুজ্জামান, পরিচালক (সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি) কাজী আফতাব উদ্দিন হাবলু, পরিচালক (প্রশিক্ষণ) খন্দকার রেজাউল হাশেম।
সারাদেশের জেলা শিল্পকলা একাডেমি সমূহের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) প্রতিবেদন অনুযায়ী জেলা শিল্পকলা একাডেমি গাজীপুর এর সার্বিক কার্যক্রম এর জন্য এই পুরস্কার প্রদান করা হয়েছে।
উল্লেখ্য ২০১৮ সালে জেলা শিল্পকলা একাডেমি গাজীপুর এর সফল কার্যক্রম এর মূল্যায়নে সেরা কালচারাল অফিসার হিসেবে সম্মাননা পান শারমীন জাহান। এরপর ২০১৯ সালে সেরা দশে ষষ্ঠ্য ও ২০২০ সালে সেরা দশে তিনি একমাত্র নারী কর্মকর্তা যিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির “সেরা পাঁচ ” সম্মাননা অর্জন করেন।

এই অর্জনের পেছনে জেলা প্রশাসন গাজীপুরসহ জেলার সাংস্কৃতিক অঙ্গনের সকলের সার্বিক সহযোগিতার জন্য শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা কালচারাল অফিসার শারমীন জাহান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com