রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নির্বাচন সামনে রেখে যুবদলকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মুন্না ১৮ কোটি মানুষের আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন কাজ : স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার বিএনপির তিন প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ এপেক্স কাপ টুর্নামেন্ট গলফ অঙ্গনের উন্নয়নে ভূমিকা রাখবে : সেনাপ্রধান নির্বাচন ঘিরে চট্টগ্রামে ৭১ প্লাটুন বিজিবি মোতায়েন বিশিষ্ট ব্যবসায়ী ও গণমাধ্যম ব্যক্তিত্ব ইউসুফ হোসেনের জন্মদিন আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক : নির্বাচন কমিশনার সানাউল্লাহ কালীগঞ্জ পৌর বিএনপির ৩ নং ওয়ার্ডের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ঢাকা-১৮ আসনে ‘শাপলা কলি’ প্রতীকের পক্ষে ১১ দলীয় জোটের বিশাল মিছিল

পাইলটের তৎপরতায় মাঝ আকাশে সংঘর্ষ এড়াল দুই প্লেন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ২০৮ বার পঠিত

পাইলটের উপস্থিত বুদ্ধি ও তৎপরতায় মাঝ আকাশে দুর্ঘটনা থেকে বাঁচল দুটি প্লেন। সেই সঙ্গে প্রাণে বাঁচলেন দুই প্লেনের পাঁচ শতাধিক যাত্রী।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গত সোমবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ২৭৫ জন যাত্রী নিয়ে শ্রীলঙ্কার কলম্বোর উদ্দেশে রওনা দেয় রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ‘ইউএল-৫০৪’ ফ্লাইট। তুরস্কের আকাশসীমায় প্রবেশের সময় প্লেনটি উড়ছিল ৩৩ হাজার ফুট উচ্চতায়।

আঙ্কারার এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) থেকে শ্রীলঙ্কার প্লেনকে বলা হয় ৩৫ হাজার ফুট উচ্চতায় উঠতে। বিপরীত দিক থেকে তখন ৩৫ হাজার ফুট উচ্চতায় ২৫০ জন যাত্রী নিয়ে এগিয়ে আসছে দুবাইগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি প্লেন। তাদের মধ্যে তখন দূরত্ব মাত্র ১৫ মাইল।

এদিকে এটিসি থেকে ক্রমাগত শ্রীলঙ্কার প্লেনটিকে ৩৫ হাজার ফুটে উঠতে নির্দেশ দেওয়া হচ্ছে। কিন্তু ককপিটে বসে শ্রীলঙ্কার প্লেনের পাইলট বুঝতে পারলেন, একই উচ্চতা মেনে বিপরীত দিক থেকে আরেকটি প্লেন আসছে। তিনি এটিসির নির্দেশ অমান্য করে ৩৩ হাজার ফুটেই উড়তে থাকেন।

কিছুক্ষণের মধ্যেই বিষয়টি বুঝতে পারে আঙ্কারার এটিসি। এ সময় দ্রুত শ্রীলঙ্কার প্লেনকে তারা ৩৫ হাজার ফুট উচ্চতায় উঠতে নিষেধ করে। পুরো বিষয়টি বোঝার পর অবশ্য এটিসি থেকে ধন্যবাদ দেওয়া হয় শ্রীলঙ্কার প্লেনের পাইলটদের।

নিরাপদে প্লেন নিয়ে কলম্বোর বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর ইউএল ৫০৪-এর পাইলটদের সংবর্ধনা জানানো হয়।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com