হাফসা আক্তারঃ
ঢাকা-১৮ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য “ঐক্যবদ্ধ বাংলাদেশ” সমর্থিত সংসদ সদস্য প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব–এর প্রতীক শাপলা কলির পক্ষে ব্যাপক নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী তুরাগ মধ্য থানা আমীর জননেতা গাজী মনির হোসাইন–এর নেতৃত্বে আয়োজিত এ মিছিলে ১১ দলীয় জোটের নেতা-কর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ জনগণের উপস্থিতি লক্ষ্য করা যায়।
মিছিলটি বিআরটিএ সংলগ্ন কালা মার্কেট থেকে শুরু হয়ে চেয়ারম্যান বাড়ি, কোরিয়ান গার্মেন্টস ও রমজান মার্কেট প্রদক্ষিণ করে ফুলবাড়িয়ায় এসে মাগরিবের নামাজের বিরতিতে সমাপ্ত হয়।
এছাড়া বাদ মাগরিব জামায়াতে ইসলামী তুরাগ মধ্য থানা অফিসে একটি নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে নেতাকর্মীরা আসন্ন নির্বাচন নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।