শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আজ পবিত্র জুমাতুল বিদা জনতাই সকল ক্ষমতার উৎস এবং জনতা চাইলে আমি জনপ্রতিনিধি দায়িত্ব পালন করার জন্য প্রস্তুতি গ্রহণ করব: সিরাজুল ইসলাম সিরাজ রিজভীর অসুস্থতায় নুইয়ে পড়েছে নয়াপল্টন গাইবান্ধায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম রাকিব হত্যার রহস্য উদঘাটন : হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫ স্পেন বনাম মিশরের প্রীতি ম্যাচটি বাতিল রাজশাহী বিভাগীয় কমিশনারের সান্তাহারে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর : ১১ আসামি কারাগারে

পদ্মাসেতু আমাদের সাহসিকতার উদাহরণ: আইজিপি

  • আপডেট টাইম : বুধবার, ২২ জুন, ২০২২
  • ১৯৯ বার পঠিত

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ বলেছেন, পৃথিবীতে অনেক দেশ আছে যাদের গর্ব করার মতো কিছুই নেই। বাংলাদেশে গর্ব করার মতো অনেক কিছুই রয়েছে। আমরা বলতে পারি- পদ্মাসেতু আমাদের সাহসিকতার একটি উদাহরণ।
তিনি বলেন, পৃথিবীর দ্বিতীয় খরস্রোতা নদী পদ্মার উপরে সেতু করা কাল্পনিক বিষয় ছিল। যা মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে বাস্তবায়ন হয়েছে। পদ্মাসেতু বিশ্বে ইতিহাস সৃষ্টি করেছে।

বুধবার লালমনিরহাটের হাতীবান্ধায় দেশের প্রথম পুলিশ ভিত্তিক বাংলাদেশ পুলিশ জাদুঘরের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে ড. বেনজীর আহমেদ এসব কথা বলেন।

পুলিশ প্রধান বলেন, আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ, পতাকা ও জাতিস্বত্তা পেয়েছি। স্বাধীনতার ৫০ বছর পর ক্ষুধা দারিদ্রমুক্ত দেশ পেয়েছি। করোনা না আসলে এতদিনে ক্ষুধাকে জাদুঘরে রেখে দেওয়া হতো। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশকে দেখেছি- চৈত্র মাসে ভাত খাওয়ার কথা চিন্তাই করা যেত না। কচু-শাক-পাতা খেয়ে দিন কাটাতো মানুষ, সেই বাংলাদেশ এখন আর নেই। আমরা খাদ্যে স্বয়ংসম্পন্ন। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ। যা আজ বাস্তবায়ন হয়েছে।

লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com