বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের স্বপ্ন জয়

  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ১৯৫ বার পঠিত

স্বপ্ন সত্য হলো বাংলাদেশের। উদ্বোধন হলো বহু আশা-আকাঙ্ক্ষার পদ্মা সেতুর। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে স্বপ্নের সেতুটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে বাংলাদেশি সংবাদমাধ্যমগুলো বহুদিন থেকেই ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ করছে। এখন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও উঠে আসছে বাংলাদেশের সক্ষমতার প্রতীক হয়ে ওঠা পদ্মাসেতু উদ্বোধনের খবর।
শনিবার কলকাতার প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা লিড শিরোনাম করেছে ‘পদ্মাসেতু: জ্বলে পুড়ে-মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়! পদ্মা সেতু উদ্বোধনে হাসিনার কণ্ঠে সুকান্ত’। এমনকি তাদের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান।

ভারতের আরেক সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণও লাইভ আপডেট জানিয়েছে পদ্মাসেতু উদ্বোধনের। স্মারক নোট প্রকাশ থেকে শুরু করে প্রধানমন্ত্রীর টোল পরিশোধের খবর ধারাবাহিকভাবে উঠে এসেছে তাদের প্রতিবেদনে।

সংবাদ প্রতিদিন লিখেছে, ‘শত বাধা পেরিয়ে তৈরি স্বপ্নের পদ্মাসেতু, বাংলাদেশকে অভিনন্দন আমেরিকা ও চীনের’।

ইটিভি ভারতের শিরোনামে বলা হয়েছে, ‘বাংলাদেশ পদ্মাসেতু: ঢাকা-কলকাতা আরো কাছাকাছি, বহু প্রতীক্ষিত পদ্মাসেতু উদ্বোধনে শেখ হাসিনা’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com