বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

শিশু অধিকার সুরক্ষায় গৃহীত কর্মসূচি বাস্তবায়নে জোর দিতে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ১৯৫ বার পঠিত

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, শিশুর সার্বিক সুরক্ষা ও অধিকার আদায়ে সরকার গৃহীত কর্মসূচি বাস্তবায়নে জোর দিতে হবে।

সোমবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন। ‘জাতীয় বাজেটে শিশুর জন্য সুনির্দিষ্ট বরাদ্দ নিশ্চিত করা জরুরি’ শীর্ষক এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে চিলড্রেন অ্যাফেয়ার্স জার্নালিস্টস নেটওয়ার্ক (সিএজেএন) ও আরবান প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শবনম জাহান শিলা, এমপি এবং দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল আলম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. এম আবু ইউসুফ।

ড. শামসুল আলম বলেন, মহিলা ও শিশু খাতে জাতীয় বাজেটে বরাদ্দের ৮০ শতাংশের বেশি বাস্তবায়ন করা সম্ভব হয় না। কাজেই বরাদ্দ বৃদ্ধির চেয়ে বাজেট বাস্তবায়নের দিকে বেশি নজর দিতে হবে। এ ব্যাপারে রাজনৈতিক, বেসরকারি উন্নয়ন সংস্থা, সামাজিক সংগঠনসহ সবাইকেই কাজ করতে হবে।

প্রাথমিক বিদ্যালয় থেকে শিশু ও কিশোর-কিশোরীদের ঝরে পড়াকে তিনি বড় সমস্যা উল্লেখ করে বলেন, কোভিড-১৯’র কারণে ঝরে পড়াদের ব্যাপারে বাজেটে আরো গুরুত্ব দিতে হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, জনকল্যাণমূলক কর্মসূচি হিসাবে সরকার সবার জন্য পেনশন সুবিধা চালু করতে যাচ্ছে। সামনে বেকার ভাতা চালু হবে। এসডিজি’র লক্ষ্যমাত্রা অর্জনে সকল সূচকে আমরা ভারত-পাকিস্তান থেকে এগিয়ে আছি।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শবনম জাহান শিলা, এমপি শুধু সরকারের সমালোচনা না করে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com