বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

রড দিয়ে বড় ভাইয়ের চোখ তুলে নিল ছোট ভাই

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২২১ বার পঠিত

পিরোজপুরের ইন্দুরকানীতে জমিসংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের চোখ তুলে নিল ছোট ভাই।

বুধবার (২৯ জুন) রাতে উপজেলার পত্তাশী ইউনিয়নের পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার পশ্চিম পত্তাশী গ্রামের চাহেব আলী খানের ছোট ছেলে আছলাম আলী খান তার বড় ভাই ওবায়দুল খানকে (৪৫) রড দিয়ে বাম চোখ তুলে দেয়।

এ সময় রডের আঘাতে ওবায়দুলের মুখমণ্ডল বিকৃত হয়ে যায়। স্বজনরা দ্রুত তাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য নাজমুল হাসান জানান, দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, শত্রুতার জেরে এক ভাই অপর ভাইয়ের এক চোখ তুলে ফেলেন। লিখিত অভিযোগ হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com