বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

গরুর নাম হিরো আলম

  • আপডেট টাইম : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ২০৪ বার পঠিত

সোশ্যাল মিডিয়ার আলোচিত নাম হিরো আলম। তিনি এখন সারা বাংলার মানুষের কাছে পরিচিত। এবারের গরুর হাটেও তার নামটি সাড়া ফেলেছে। বগুড়ার ফুলবাড়ী মধ্যপাড়া এলাকার জিয়াম নামের এক যুবক শখের বসে পালন করা একটি ষাঁড়ের (গরু) নাম রেখেছেন হিরো আলম। আর সেই ষাঁড়টিই এখন আলোচনায়।

এ প্রসঙ্গে হিরো আলম জানান, মানুষ হিরো আলমকে ভালোবাসে বলেই কেউ গরুর নাম রাখে, কেউ ভাস্কর্য বানায়, কেউ টি-শার্ট বের করে। আমার প্রতি এটা মানুষের আলাদা ভালোবাসা।

তিনি আরো বলেন, যে লোকটি গরুর নাম রেখেছে তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি (গরুর মালিক) আমাকে বলেছেন- আপনি মানুষের পাশে থাকেন, আপনাকে ভালোবেসেই গরুর নামটা আপনার নামে রেখেছি। অনেকেই আমার নাম ব্যবহার করে। এতে আমার কোনো দুঃখ নেই, কষ্ট নেই।

অন্যদিকে জিয়াম জানিয়েছেন, নিজ বাড়িতে তৈরি খামারে জন্ম নেওয়া ফ্রিজিয়ান জাতের এই বাছুরটিকে দেশীয় পদ্ধতিতে লালন-পালন করেছেন। নিয়মিত খাবার ও পরিচর্যা করার ফলে দিনে দিনে গরুটির ওজন বেড়ে ৯০০ কেজি বা ২২ মণ হয়েছে। কোনো ধরনের ক্ষতিকর ট্যাবলেট ও ইনজেকশন ছাড়াই সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে খড়, তাজা ঘাস, খৈল, ভুষি, চালের কুড়া, ভুট্টা, ভাতসহ পুষ্টিকর খাবারের মাধ্যমে লালন-পালন করা হচ্ছে। পাশাপাশি নিয়মিত দুবার করে গোসল করানো, পরিষ্কার ঘরে রাখা ও রুটিন অনুযায়ী ভ্যাকসিন দেওয়াসহ প্রতিনিয়ত চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়েছে।

কোরবানির বাজারে বিক্রির জন্য প্রস্তুত ৮ ফুট দৈর্ঘ্য ও সাড়ে ৫ ফুট উচ্চতার এই হিরো আলমের (গরু) দাম হাঁকা হয়েছে ৮ লাখ টাকা। গরুটি একনজর দেখতে স্থানীয়রা ভিড় করছে। জিয়াম কোনো হাটে না নিয়ে বাড়িতে রেখেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও বিবরণ দিয়ে গরুটি বিক্রির চেষ্টা করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com