বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

স্বাস্থ্য কমপ্লেক্সের বেসিনে মিলল নবজাতকের মরদেহ

  • আপডেট টাইম : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২৫১ বার পঠিত

বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের বেসিন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২ জুলাই) দুপুরে হাসপাতালের সামনে হাত ধোঁয়ার জন্য নির্মিত বেসিন থেকে নবজাতককে উদ্ধার করে।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মো. মহিবুল্লাহ বলেন, বেসিন পরিষ্কার করার সময় পরিচ্ছন্নতাকর্মীরা নবজাতকটিকে দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ নবজাতকটিকে উদ্ধার করে। নবজাতকটির আকার ও আকৃতি দেখে মনে হয় ২০ থেকে ২৫ সপ্তাহের হতে পারে। এটা ভ্রূণ ও জন্ম নেয়ার মাঝামাঝি পর্যায়। কেউ হয়ত ইচ্ছাকৃত গর্ভপাত করে এখানে ফেলে রেখে গেছেন।

ফকিরহাট থানার ওসি মো. আলিমুজ্জামান বলেন, নবজাতক উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নবজাতকের ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী অনুসন্ধান ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নবজাতকের ডিএনএ প্রোফাইল সংরক্ষণের জন্যও আবেদন করা হয়েছে।

ময়নাতদন্ত শেষে নবজাতকের মরদেহ আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে বলে জানান এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com