শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম রাকিব হত্যার রহস্য উদঘাটন : হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫ স্পেন বনাম মিশরের প্রীতি ম্যাচটি বাতিল রাজশাহী বিভাগীয় কমিশনারের সান্তাহারে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর : ১১ আসামি কারাগারে ভোলার ১৭টি গ্রামের ৬ হাজার পরিবারের ঈদ আগামীকাল ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযান, বিভিন্ন স্থানে জরিমানা গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ উলিপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা

সেপ্টেম্বর থেকে বাড়ছে ঢাকা ওয়াসার পানির দাম

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ২১৫ বার পঠিত

পানির দাম আরো ৫ শতাংশ হারে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা বোর্ড। আগামী ১ সেপ্টেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

ওয়াসার পানির দাম ৫ শতাংশ বাড়লে প্রতি ইউনিট (এক হাজার লিটার) পানির দাম ৭৬ পয়সা বেড়ে হবে ১৫ টাকা ৯৪ পয়সা। আর বাণিজ্যিক সংযোগে দাম হবে ৪৪ টাকা ২০ পয়সা

বৃহস্পতিবার ঢাকা ওয়াসার ২৯৩তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্র জানায়।

বোর্ড সভা শেষে আরো জানা গেছে, এ বছর পানির দাম আর বাড়েনি। আইন অনুযায়ী ঢাকা ওয়াসা বোর্ড প্রতিবছর ৫ শতাংশ সমন্বয় করতে পারে। সেটাই করা হয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে পানির দাম ৪০ শতাংশ বাড়ানোর প্রস্তাব বিশেষ বোর্ড সভায় উপস্থাপন করেছিল ওয়াসা। বোর্ডের বেশিরভাগ সদস্য তাতে আপত্তি জানালে পরে ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়। সে প্রস্তাবও তখন বোর্ডের অনুমোদন পায়নি।

গত বছরের ২৫ মে পানির দাম ৫ শতাংশ বাড়ায় ঢাকা ওয়াসা। সে অনুযায়ী বর্তমানে আবাসিক সংযোগে প্রতি ইউনিট (এক হাজার লিটার) পানির দাম পড়ছে ১৫ টাকা ১৮ পয়সা। বাণিজ্যিক সংযোগে এই দাম ৪২ টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com