বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পটুয়াখালীতে ৭শ’ জনকে প্রধানমন্ত্রীর শাড়ি উপহার নরসিংদীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ পটিয়ায় তিন বাসের মুখোমুখী সংঘর্ষে নিহত ১ পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী লঞ্চের নির্ধারিত ভাড়া থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার : নৌ প্রতিমন্ত্রী পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে জরিমানা জনগণ চাইলে নির্বাচন তরুণদের দাবিতে এগিয়ে মুবিন কুড়িগ্রামের উলিপুরে হামলা মামলার আসামি ধরতে যাওয়া পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টির অভিযোগ উঠেছে। ট্রাকের ধাক্কায় এমপি ড. আতিক মুজাহিদের গাড়ি বিধ্বস্ত, আহত কয়েকজন।

ককটেল ফাটিয়ে স্বর্ণালঙ্কার লুট, দোকান মালিক গুলিবিদ্ধ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১৮১ বার পঠিত

ময়মনসিংহের ভালুকায় ককটেল ফাটিয়ে ও গুলি করে জুয়েলার্সের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। লুট করে নিয়ে যায় প্রাইভেটকারযোগে আসা পাঁচ-ছয়জনের ডাকাতদল। এই ঘটনায় দোকানের মালিক গুলিবিদ্ধসহ দুইজন আহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার প্রদীপ জুয়েলার্স নামের একটি সোনার দোকানে এ ঘটনা ঘটে।

এতে জুয়েলার্সের মালিক অধির কর্মকার গুলিবিদ্ধ হয়েছেন। তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়াও আহত হয়েছেন শাহিন মিয়া নামে আরেক ব্যক্তি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক সাড়ে ৮টার হঠাৎ তিনটি বিকট শব্দ হয়। শব্দের পর ধোঁয়ায় অন্ধকার হয়ে গেলে দোকানের সব স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ডাকাতরা।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, পাঁচ মিনিটের মধ্যেই ডাকাত দলটি ঘটনাস্থল ত্যাগ করেছে। তবে কী পরিমাণ স্বর্ণালঙ্কার নিয়ে গেছে, তা এখনও জানা যায়নি।

পুলিশ সুপার আরও বলেন, জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করতে কাজ শুরু করেছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে ডাকাতদের গ্রেপ্তার করতে পুলিশ সক্ষম হবে আশা করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com