বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

নিখোঁজের ৪ দিন পর কিশোর ভ্যানচালকের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১৮১ বার পঠিত

রাজবাড়ীতে নিখোঁজের চার দিন পর আকাশ খান (১৩) নামে কিশোর ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ জঙ্গল ইউনিয়নের পারুলিয়া গ্রামের মাঠের পুকুর চালার কাছ থেকে তার মরদেহ উদ্ধার করে।

সে বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামের রাশেদুল খানের ছেলে।

আকাশ খানের পিতা রাশেদুল খান বলেন, গত ১৬ জুলাই বেলা ১১টার সময় বাড়ি থেকে অটোভ্যান নিয়ে বালিয়াকান্দি বাজারে আসার কথা বলে সে বের হয়। তারপর আর বাড়ি ফিরে আসেনি। এ বিষয়ে গত ১৭ জুলাই বালিয়াকান্দি থানায় জিডি (সাধারণ ডায়রি-৭৩২) করা হয়।

বালিয়াকান্দি থানার এসআই আসাদুজ্জামান রিপন বলেন, জিডির পর পুলিশি তৎপরতায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতেই মরদেহটি উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com