সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রপ্তানি বাণিজ্য সহজ করলো বাংলাদেশ ব্যাংক

পর পর তিন জুমা না পড়লে কি স্ত্রী তালাক হয়ে যায়

  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ২২১ বার পঠিত

প্রশ্ন: যে ব্যক্তি পর পর তিন জুমা তরক করল, তার উপর কি শরিয়তের বিশেষ কোনো হুকুম আছে? অনেকে বলে থাকেন, ”পর পর তিন জুমা না পড়লে স্ত্রী তালাক হয়ে যায়”।  এ বক্তব্য কি সঠিক?

উত্তর দিয়েছে ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী:

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

ফরজ নামাজ ত্যাগ করা অনেক বড় গুনাহের কাজ। মুসলিমদের জন্য নামাজ এত গুরুত্বপূর্ণ বিষয় যে, এর মাধ্যমেই অমুসলিম এবং মুসলিমের মাঝে পার্থক্য করা হয়।

হাদিস শরিফে এসেছে,

إن بين الرجل وبين الشرك والكفر: تركَ الصلاة

অর্থ: ‘নিশ্চয় ব্যক্তি ও কুফুর শিরিকের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া।’

জুমার নামাজ ত্যাগ করার বিষয়টি তো আরো মারাত্মক ব্যাপার। প্রশ্নে উল্লেখিত পর পর তিন জুমা ছেড়ে দিলে স্ত্রী তালাক হয়ে যাওয়ার ব্যাপারটি হাদিসে আসেনি। তবে এর থেকেও কঠিন কথা হাদিসে বলা হয়েছে।

নবী কারিম (সা.) বলেন,

من ترك الجمعة ثلاث مرات متواليات من غير ضرورة طبع الله على قلبه

অর্থ: ‘যে ব্যক্তি কোনো কারণ ছাড়া পর পর তিন জুমা ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দেন।’ [সুনানে বাইহাকি, হাদিস: ৫৭৮৫]

একজন প্রকৃত মুমিনের জন্য আল্লাহর কতৃক অন্তরে মোহর মেরে দেওয়া স্ত্রী তালাক হয়ে যাওয়া থেকেও অনেক বড় শাস্তি। তাই আমাদের এ ব্যাপারে খুব বেশি যত্নবান হওয়া উচিৎ।

পবিত্র কুরআনেআল্লাহ তাআলা বলেন,

حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ

অর্থ: “তোমরা নামাজের প্রতি যত্নবান হও।” [ সূরা আল বাকারা, আয়াত: ২৩৮]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com