বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

রাশিয়া আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়ছে

  • আপডেট টাইম : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ১৭৪ বার পঠিত

রাশিয়া ২০২৪ সালের পরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) প্রকল্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার রুশ মহাকাশ সংস্থা রোসকসমসের নতুন প্রধান ইউরি বোরিসভ এ কথা জানিয়েছেন।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ক্রেমলিনে এক বৈঠকের সময় এ কথা জানান বোরিসভ। তিনি বলেন, মস্কো আইএসএস প্রকল্পের অংশ হিসেবে বিদেশি অংশীদারদের প্রতি নিজেদের বাধ্যবাধকতা পূরণ করতে চায়। তবে এ স্টেশন থেকে ২০২৪ সালের পর সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময়ের মধ্যে আমরা একটি রুশ অরবিটাল স্টেশন শুরু করব।

তার ভাষ্যমতে, রাশিয়ার মানুষবাহী মহাকাশ ফ্লাইটগুলো একটি নিয়মতান্ত্রিক বৈজ্ঞানিক কর্মসূচির অংশ হওয়া উচিত। এতে প্রতিটি মিশন দেশটিকে নতুন জ্ঞান সরবরাহ করবে।

২০৩০ সাল পর্যন্ত আইএসএস নাসা পরিচালনা করার পরিকল্পনা করেছে। রোসকসমসের সাবেক প্রধান দিমিত্রি রোগজিন ভবিষ্যতবাণী করেছেন যে, মেরামতের জন্য বড় অংকের বিনিয়োগ না করা হলে বিচ্ছিন্ন হয়ে যাবে আইএসএস। বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে স্টেশনটিকে কক্ষপথে রাখার প্রচেষ্টা রাশিয়ার পক্ষে আর সম্ভব না বলেও জানিয়েছেন রোসকসমসের সাবেক প্রধান।

আইএসএস ১৯৯৮ সালে রাশিয়ান, আমেরিকান, জাপানি, কানাডিয়ান ও ইউরোপীয় মহাকাশ সংস্থাগুলোর যৌথ প্রচেষ্টা হিসেবে চালু করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com