বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

দুই ট্রলির প্রতিযোগিতায় প্রাণ গেল চালকের

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১৭৯ বার পঠিত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ইটবোঝাই দুই ট্রলির প্রতিযোগিতায় ফারুক নামে এক চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় সেলিম নামে অপর ট্রলির চালক আহত হয়েছেন।

বুধবার বিকেলে উপজেলার গুনারীতলা ইউনিয়নের মাদারগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উত্তর জোড়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ভেলামারী এলাকার মাসুদের ছেলে এবং আহত সেলিম একই গ্রামের বেলাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকালে পৌর এলাকার সোহাগ ইটভাটা থেকে দুইটি ট্রলি ইট নিয়ে আমতলা যাচ্ছিল। পথে উত্তর জোড়খালী এলাকায় ঐ দুটি ইট ভর্তি ট্রলি বেপরোয়াভাবে ওভারটেক করার সময় একে-অপরের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় ফারুক ও সেলিমকে উদ্ধার করে মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ট্রলিচালক ফারুককে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মাহবুবুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com