বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

শেরপুরে সীমান্তে বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১৮২ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে ভারত সীমান্তবর্তী পাহাড়ি পল্লী মায়াঘাসি পাহাড়ে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) বিকেলের কোনো একসময় এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম ছমেদ আলী ওরফে আহালু (৬৫)। তিনি ওই এলাকার অসীম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে মায়াঘাসি গ্রামের বৃদ্ধ কৃষক ছমেদ আলী ওরফে আহালু মঙ্গলবার দুপুরে গরুর জন্য ঘাস কাটতে মায়াঘাসি পাহাড়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ হন। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় এলাকার লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে পাথরছিলা পাহাড়ে আহালুর পিষ্ট অবস্থায় রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।

খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, বন বিভাগের লোকজনসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে যান। পরে রাত ১০টার দিকে ওই মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়।

মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আবদুল করিম জানান, ধারণা করা হচ্ছে ঘাস কাটার সময় বন্যহাতির আক্রমণে পিষ্ট হয়ে মারা গেছেন তিনি।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে বন্যহাতির একটি দল খাবারের সন্ধানে মায়াঘাসি পাহাড়ের গহিনে অবস্থান করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com