রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো জার্মানি ও যুক্তরাজ্যে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট শারা সরকারি সফরে যুক্তরাষ্ট্রে সেনাবাহিনী প্রধান আসন্ন নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিএনপি নেতা আলহাজ্ব শফিউল আলম শফি’র নাম আলোচনায় শীর্ষে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর সরকারি দলের সংসদীয় সভা আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে উচ্চপর্যায়ের সভা আজ ফরিদপুরে ‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিললো ২৮ হাজার লিটার তেল শিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন মোবারক উল্লাহ মজুমদার এর করব জেয়ারত করলেন দীর্ঘ ছুটির পর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ; পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে বিশেষ নির্দেশনা

মাসখানেক পরই লোডশেডিং ঠিক হয়ে যাবে: পরিকল্পনামন্ত্রী

  • আপডেট টাইম : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১৯৪ বার পঠিত

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। এখন বিদ্যুৎ একটু কম পেলেও মাসখানেক পরই সব ঠিক হয়ে যাবে।

তিনি বলেন, অর্থ ঘাটতি পড়ায় এ সময়ে আমরা কিছুটা অসুবিধায় আছি। এ সমস্যা আমাদের তৈরি নয়, অন্য রাষ্ট্রের তৈরি সমস্যা আমাদের ওপর এসে পড়েছে। ধৈর্য্য ধরেন সবকিছু ঠিক হয়ে যাবে।

মঙ্গলবার সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার এফআইভিডিবি হলে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

তিনি বলেন, বন্যায় যাদের ক্ষতি হয়েছে, তাদের কষ্ট দূর করার জন্য সরকার চেষ্টা করছে। আরো করবে। সরকার কষ্টে থাকা মানুষের সঙ্গে আছে।

জমি ভিটাহীন মানুষের দুই শতক জায়গাসহ ঘর দেওয়ার এমন উদ্যোগ আগে কোনো সরকার নেয়নি উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান দেশের মানুষ শান্তিতে থাকুক।

পরিকল্পনামন্ত্রী বলেন, এবারের বন্যায় গরিবের কষ্ট হয়েছে বেশি। কাঁচা ঘরবাড়ি ভেসে গেছে। সরকার তাদের সহায়তা করছে, আরো করবে। শেখ হাসিনার সরকার গরিবের সরকার।

আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন প্রমুখ।

এ সময় উপজেলার ৪২৮ জনের মধ্যে পাঁচ লাখ ৩৫ হাজার টাকা বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com