বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

এক সপ্তাহ ডিম কেনা বন্ধ করে দিন: ওমর সানী

  • আপডেট টাইম : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১৯৬ বার পঠিত

ডিমের দাম এখন আকাশছোঁয়া। ডিম কেনার চিন্তাই এখন অনেকে মাথা থেকে সরিয়ে ফেলছেন। ব্যয়বৃদ্ধি নিয়ে দুশ্চিন্তায় সীমিত আয়ের মানুষ।

এই সীমিত আয়ের মানুষের পক্ষ নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন চিত্রনায়ক ওমর সানী।

বাজারে ডিমের দাম কমানো বিষয়েও পরামর্শ দিয়েছেন। নেটিজেনরা এই পরামর্শকে গুরুত্বপূর্ণ হিসেবেও বিবেচিত করছেন।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে ওমর সানী ফেসবুক হ্যান্ডেলে লেখেন, এক দিন বা এক সপ্তাহ নয়, এক বছর ডিম না খেলেও মানুষ মরে যাবে না। ডিম পচনশীল দ্রব্য। এটা এক সপ্তাহ কেনা বন্ধ করে দিন দেখবেন এর দাম কমে গেছে। চলেন তাই করি।

ওমর সানীর ওই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন তোলে। শত শত মন্তব্য দেখা যায় সেখানে। বেশির ভাগ অনুসারী ওমর সানীর এই পরামর্শকে স্বাগত জানিয়েছেন। একটি মন্তব্যে ওমর সানী প্রত্যুত্তরে লেখেন, সিন্ডিকেটের কাছে দেশ জিম্মি। দাম বাড়লেই পণ্য বয়কট করে উচিত শিক্ষা দিন।

কিছুদিন আগেই ব্যক্তিগত জীবন নিয়ে কিছুটা অশান্তিতে ছিলেন ওমর সানী। মৌসুমী ও জায়েদ খানকে ঘিরে সেই অশান্তির অবসান হয়েছে। বর্তমানে মৌসুমীর সঙ্গে সুখে সংসার করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com