মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত, দুবাইয়েও বিস্ফোরণের শব্দ : কাতার সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

র‌্যাঙ্কিংয়ে বড় লাফ মুস্তাফিজ-তাইজুলের

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ১৭৮ বার পঠিত

আইসিসি ওয়ানডে বোলার র‌্যাংকিংয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। আর ১৮ ধাপ উন্নতি করেছেন আরেক টাইগার স্পিনার তাইজুল ইসলাম। তার অবস্থান ৫৩তম।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন ফিজ। ৫ ওভারে ১৭ রান দিয়ে তুলে নিয়েছেন ৪ উইকেট। জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ায় বাংলাদেশ। এমন বোলিংয়ের প্রতিদান পেয়েছেন মুস্তাফিজ। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন ছয় ধাপ। তার রেটিং পয়েন্ট ৬৪০। সমান রেটিং পয়েন্ট নিয়ে ১১ নম্বরে রয়েছেন ইংলিশ পেসার ক্রিস ওকস।

৪৬৯ পয়েন্ট নিয়ে ৫৩তম অবস্থানে উঠে এসেছেন তাইজুল ইসলাম। জিম্বাবুয়ে সফরে শেষ ম্যাচে ৩৪ রানে ২ উইকেট নিয়ে এগিয়েছেন ১৮ ধাপ। এর আগে দ্বিতীয় ওয়ানডেতে ১ উইকেট নিয়ে ৯ ধাপ এগিয়ে ছিলেন তাইজুল। ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন ট্রেন্ট বোল্ট। তার রেটিং পয়েন্ট ৬৯৭।

টাইগার বোলারদের মধ্যে সবার আগে অবস্থান করছেন মেহেদী হাসান মিরাজ। ৬৫৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন তালিকার আটে। সবশেষ জিম্বাবুয়ে সিরিজে তিন ম্যাচে তার শিকার ৪ উইকেট।

এদিকে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে সবার উপরে অবস্থান করছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ৬৭৫ রেটিং পয়েন্ট নিয়ে তার অবস্থান ১৬তম। ৬৫৭ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার ২১তম স্থানে মুশফিকুর রহিম। ৬১৫ রেটিং পয়েন্ট নিয়ে ২৮তম লিটন আর ৬০১ পয়েন্ট নিয়ে ৩২তম স্থানে আছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ৮৯১ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে শীর্ষস্থান ধরে রেখেছেন বাবর আজম।

অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে ৩৭২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। দুইয়ে থাকা মোহাম্মদ নবীর রেটিং পয়েন্ট ৩২৫। বাংলাদেশিদের মধ্যে সেরা দশে আছেন আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ২৩৮ রেটিং পয়েন্ট নিয়ে তার অবস্থান আটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com