বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

খসরু চৌধুরীর অর্থায়নে রাজধানীর দক্ষিণখান ও উত্তরখানে একাধিক সড়ক নির্মাণ ও সংস্কার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ২১৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, কেসি ফাউন্ডেশন ও নিপা গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খসরু চৌধুরী সিআইপির নিজস্ব অর্থায়নে ঢাকা ১৮ আসনের অন্তর্গত দক্ষিণখান ও উত্তরখানে আর সিসি ডালাইসহ একাধীক সড়ক নির্মাণ এবং সংস্কার করা হয়েছে।

২১ আগস্ট রবিবার রাতে দক্ষিণখান থানার কশাইবাড়ি-দক্ষিণখান বাজার রোডের কেসি হাসপাতাল থেকে ১৭০ ফুট রাস্তা আর সিসি ডালাই কাজ করা হয়। এছাড়া একই এলাকায় দক্ষিণ বাজার থেকে হলান পর্যন্ত রাস্তাটির সংস্কার এবং উত্তরখান চানপাড়া থেকে কাজী বাড়ি পর্যন্ত এক কিলোমিটার রাস্তার সংস্কার কাজ করা হয়।

No description available.

আরসিসি ডালাইসহ সংস্কার কাজের উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, কেসি ফাউন্ডেশন ও নিপা গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খসরু চৌধুরী সিআইপি। কেসি ফাউন্ডেশনের সেচ্ছা সেবকরা উপস্থিত থেকে এসব উন্নয়ন কাজের তদারকি করেন।

No description available.

শফিকুল ইসলাম রইস নামে দাক্ষিণখান এলাকার এক বাসিন্দা জানান, এই এলাকার অধিকাংশ রাস্তার বেহাল দশা। ভাঙাচুরা এই রাস্তাগুলো সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়। আটো রিক্সা দুর্ঘটনায় প্রতিনিয়ত সাধারণ যাত্রীরা হাত- পা ভেঙ্গে মানবেতর জীবন যাপন করেন। খসরু চৌধুরীর নিজস্ব অর্থায়নে দক্ষিণখান মেইন রাস্তার ১৭০ ফুট ডালাই এবং হলান রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগি করায় আমরা খসরু চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com