সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সিটি করপোরেশনগুলোর পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির

স্কুলছাত্রীকে যৌন হয়রানির দায়ে রিকশাচালকের কারাদণ্ড

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৬ বার পঠিত

পঞ্চগড়ে স্কুলছাত্রীকে যৌন হয়রানির দায়ে মো. জয়নাল (৩৫) নামে এক রিকশাচালককে এক বছর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক এ কারাদণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত জয়নাল সদর উপজেলার কামাতকাজলদিঘী ইউপির দফাদার পাড়া গ্রামের বাবুল হোসেনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গত ২৪ আগস্ট পঞ্চগড়ের করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে বাসা থেকে স্কুলে পৌঁছে দেওয়ার পথে যৌন হয়রানি করে জয়নাল। বুধবার আবার ঐ ছাত্রীকে যৌন হয়রানি করেন তিনি। স্কুলছাত্রী বিষয়টি তার মাকে জানালে পরিবারের সদস্যরা জয়নালকে আটক করে আদর্শ শিক্ষা নিকেতনের সামনে নিয়ে যান। সেইসঙ্গে এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেয় ছাত্রীর পরিবার। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভ্রাম্যমাণ আদালতে বিষয়টি স্বীকার করলে জয়নালকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ সময় সদর থানার ওসি)আব্দুল লতিফ মিয়া ও সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুল হক বলেন, এ সাজা সমাজের অসৎ মানসিকতার মানুষের জন্য একটি বার্তা। আমরা নিজেরা সচেতন থাকি। সেইসঙ্গে আমাদের সন্তানদেরও যৌন হয়রানির বিরুদ্ধে সচেতন করি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com