রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর বলিউডে শোকের ছায়া, প্রয়াত অভিনেত্রী মধু মালহোত্রা ভোক্তা অধিকার দিবস উপলক্ষে মেহেরপুরে র‌্যালি ও সভা পশ্চিম তীরে ২ শিশু ও তাদের বাবা-মাকে হত্যা করেছে ইসরাইল: ফিলিস্তিনি মন্ত্রণালয় রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির সংবিধানে সংস্কার পরিষদের অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বাসস ক্রীড়া-১ : গুলারের অসাধারণ গোলে এলচেকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ লাকসাম, মনোহরগঞ্জ ও লাকসাম পৌরসভার আয়োজনে ইফতার মাহফিল ভোটের কালি না শুকাতেই নির্বাচন পূর্বের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে মোঃ আবুল কালাম এমপি ফেনীতে বিশ্বভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা কালের সাক্ষী সুনামগঞ্জের হুরার কান্দা জামে মসজিদ, সংরক্ষণের দাবি এলাকাবাসীর

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: সাংবিধানিক তিন অঙ্গকে ঠিক রাখতে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমকে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের অন্য তিন স্তম্ভ সোজা পথে চলতে বাধ্য হবে। কিন্তু চতুর্থ স্তম্ভ ব্যর্থ হলে বাকি তিনটিও স্বয়ংক্রিয়ভাবে ভেঙে পড়বে। আমরা সেই ব্যর্থতা আর দেখতে চাই না।

(শনিবার, ১৪ মার্চ) সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, ‘বিগত সরকারের আমলে অনেক সাংবাদিক নির্যাতন ও চাপের মুখে পড়েছেন।’

ভবিষ্যতে সাংবাদিকরা যেন নির্ভয়ে সত্য তুলে ধরতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, ‘বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মধ্য দিয়েই গণতন্ত্র সুদৃঢ় হয় এবং জনগণের অধিকার রক্ষা পায়।

সাংবাদিকদের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়ে তিনি আশ্বাস দেন, গণমাধ্যমের স্বাধীন কণ্ঠ রক্ষায় জামায়াতে ইসলামী সবসময় পাশে থাকবে। এ সময় তিনি আরও বলেন, ‘দেশে আর কোনো ফ্যাসিবাদী শাসন ফিরে আসতে দেয়া হবে না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com