বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২৩ ডিসেম্বর শুরুর প্রস্তাব

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৭ বার পঠিত

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর থেকে প্রিলিমিনারি পরীক্ষা শুরু করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

প্রথম দিনে (২৩ ডিসেম্বর) স্কুল ও পরের দিন ২৪ ডিসেম্বর কলেজপর্যায়ে এ পরীক্ষা আয়োজন করতে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এটি অনুমোদন হলে দ্রুত পরীক্ষা শুরুর আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করবে এনটিআরসিএ। এতে আবেদনকারীদের প্রায় তিন বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

এনটিআরসিএর প্রস্তাবে বলা হয়, ২০২০ সালের ২৩ জানুয়ারি শিক্ষক নিবন্ধনের ১৭তম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে আবেদন করেন ১১ লাখ ৭২ হাজার ২৮৬ জন। ওই বছরের ১৫ মে প্রিলিমিনারির তারিখ ঘোষণা করা হয়। তবে করোনার কারণে পরীক্ষা স্থগিত করা হয়।

২০২২ সালের ২ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনুমোদনে সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) এবং গ্রন্থাগার প্রভাষক পদে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর শুরু হয় আবেদন। এতে ২১ হাজার ৬৯২ জন প্রার্থী নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন। সবমিলিয়ে ১১ লাখ ৯৩ হাজার ৯৭৮ জনের আবেদন জমা পড়ে।

প্রস্তাবে আরও বলা হয়, নিবন্ধন পরীক্ষার নিয়ম অনুযায়ী প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণ করা হবে। এ পরীক্ষায় উত্তীর্ণদের ঐচ্ছিক বিষয়ে লিখিত পরীক্ষা নেয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেয়া হবে।

বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে পাবলিক পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। এ অবস্থায় এনটিআরসিএর ব্যবস্থাপনায় ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কার্যক্রম পুনরায় শুরু করা প্রয়োজন। এ বিষয়ে প্রতিষ্ঠানের নির্বাহী বোর্ডের ৯৩তম সভায় প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৩ ও ২৪ ডিসেম্বরে গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে।

এর ভিত্তিতে আগামী ২৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত স্কুল-২ ও স্কুলপর্যায়ে প্রিলিমিনারি পরীক্ষা ও ২৪ ডিসেম্বর শনিবার একই সময়ে কলেজপর্যায়ের পরীক্ষা আয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছে।

জানতে চাইলে এনটিআরসিএর সচিব মো. ওবাইদুর রহমান জাগো নিউজকে বলেন, ১৭তম নিবন্ধন পরীক্ষা শুরু করতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুমোদন চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে আগামী ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু করা হবে। আমরা পরীক্ষার প্রশ্নপত্র ছাপাতে বিজি প্রেসের সঙ্গে কথা বলেছি। পরীক্ষাকেন্দ্র নির্ধারণের কাজও শুরু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com