মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কালীগঞ্জে যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ রাজশাহীতে ঈদ ঘিরে বড় বিপদের সংকেত বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট

ইসরায়েলে হামলা চালাতে বিশেষ ড্রোন বানাল ইরান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৮ বার পঠিত

ইসরায়েলের তেল আবিব এবং হাইফা শহরে হামলা চালানোর জন্য ‘আরশ-২’ নামে বিশেষ ড্রোন তৈরি করেছে ইরান।

রোববার (১১ সেপ্টেম্ব) ইরানিয়ান গ্রাউন্ড ফোর্সের কর্মকর্তা কিয়েমার্স হায়দারি এ ব্যাপারে বলেন, আমরা তেল আবিব ও হাইফার জন্য এ বিশেষ ড্রোনটি তৈরি করেছি। এটি একটি ইউনিক ড্রোন এই কাজের জন্য এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে।

তিনি আরও বলেন, পরবর্তী প্রশিক্ষণে ইরান এ ড্রোন উন্মোচন করবে।

ইসরায়েলকে কোনো দেশ হিসেবে স্বীকার করে না ইরান। এমনকি ইসরায়েল নামে কোনো শব্দও ব্যবহার করে না তারা। এ বদলে তারা বলেছে তেল আবিব শহর ও হাইফায় হামলা চালানোর জন্য ড্রোন তৈরি করা হয়েছে।

এদিকে ইরানের সঙ্গে কয়েকদিন ধরে ২০১৫ সালের পারমাণবিক চুক্তিটি পুনরায় সম্পাদন করার চেষ্টা করছে পশ্চিমা দেশগুলো। কিন্তু ইসরায়েল এর বিরোধীতা করছে।

ইসরায়েলের দাবি পারমাণবিক চুক্তি হলে ইরানের ওপর নিষেধাজ্ঞা ওঠে যাবে। এতে করে বিভিন্ন দেশে আটকে থাকা তাদের অর্থও ছাড় হয়ে যাবে। যা দিয়ে ইরান আরও শক্তিশালী অস্ত্র তৈরি করবে।

তবে পশ্চিমা দেশগুলোই এখন দাবি করছে, পুনরায় পারমাণবিক চুক্তিটি করার কোনো ইচ্ছা ইরানের হয়ত নেই।

সূত্র: আল-আরাবিয়া

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com