সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রপ্তানি বাণিজ্য সহজ করলো বাংলাদেশ ব্যাংক

৪ মিনিটে ২ গোলে সিটির দুর্দান্ত জয়

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯০ বার পঠিত

শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে চার মিনিটের ২ গোলে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেল ম্যান সিটি।

ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে ‘জি’ গ্রুপের ম্যাচটি ২-১ গোলে জিতেছে পেপ গার্দিওলার শিষ্যরা।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকের গোলে হারের পথে ছিল ম্যানচেস্টার সিটি। তবে শেষদিকে অদম্য হয়ে উঠল তারা। চার মিনিটের ব্যবধানে দুবার প্রতিপক্ষের জালে বল পাঠাল দলটি।

ডিফেন্ডার স্টোনসের গোলে ঘুরে দাঁড়ায় সিটিজেনরা। আর দুর্দান্ত ছন্দে থাকা নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড অ্যাক্রোব্যাটিক কায়দায় নিশানা ভেদ করে গড়ে দেন পার্থক্য।

বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে পেপ গুয়ার্দিওলার দলের এটি টানা দ্বিতীয় জয়। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তারা রয়েছে গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে। আর ৩ পয়েন্ট পাওয়া ডর্টমুন্ডের অবস্থান রয়েছে দুইয়ে।

চ্যাম্পিয়ন্স লিগে কোচ হিসেবে গুয়ার্দিওলার ১৫০তম ম্যাচের উপলক্ষ দারুণ জয়ে রাঙালেন তার শিষ্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com