বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

উখিয়ায় সন্ত্রাসীর আস্তানায় অভিযান, অস্ত্র উদ্ধার

  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৩ বার পঠিত

কক্সবাজারের উখিয়া থাইংখালীতে সন্ত্রাসী রাসেলের আস্তানায় অভিযান চালিয়ে ড্রেজার মেশিনসহ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বড়ইতলী এলাকায় অভিযান চালায় উখিয়া থানা পুলিশ ও বনবিভাগ।

জানা যায়, দীর্ঘদিন ধরে উখিয়ার থাইংখালীতে বনের বিভিন্ন স্পটে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল সন্ত্রাসী মো. রাসেল। তিনি পশ্চিম কোনার পাড়ার শেখ হাবিবুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার বিকেলে সন্ত্রাসী রাসেলের ডেরায় অভিযান চালিয়ে তার অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয় উখিয়া থানা ও বনবিভাগ। অভিযানে ২টি ড্রেজার মেশিন, ২টি লম্বা বন্দুক, বিপুল দেশীয় ধারালো অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে অভিযানের খবর পেয়ে বালুখেকো ও অপরাধীরা পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

তিনি জানান, ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয় বন অধিদফতর। অভিযুক্ত রাসেল পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। সন্ত্রাসী রাসেলসহ তার বাহিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com