সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিএমইউ জামে মসজিদে ঈদের জামাত সকাল ৮টায় বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের রাজধানী ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষনা করল বিসিবি খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে, সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না: তথ্যমন্ত্রী ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎ পুলিশ ও র‌্যাবের শীর্ষ পদে বদলি জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী উত্তরা স্কয়ার ভবনে হামলা–ভাঙচুর: গুজব ও উত্তেজনায় পরিস্থিতি ঘোলাটে ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল করতে দেওয়া হবে না : সড়ক পরিবহন মন্ত্রী

২-১ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড

  • আপডেট টাইম : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৮ বার পঠিত

বাবর-রিজওয়ানের ব্যাটে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ ১০ উইকেটে জিতলেও তৃতীয় ম্যাচে এসে আবার হারের স্বাদ নিতে হলো তাদের। ফলে সিরিজে ইংল্যান্ড ২-১ এ এগিয়ে গেল।

পাকিস্তানের বিপক্ষে শুক্রবার রাতে তৃতীয় টি-টোন্টিতে ৬৩ রানের জয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ইংলিশরা।

করাচি জাতীয় স্টেডিয়ামে ইংল্যান্ড আগে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ২২১ রান তোলে। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।

পাকিস্তানের হয়ে লড়াই করেন শান মাসুদ। তিনি ৪০ বল খেলে ৩ চার ও ৪ ছক্কায় ৬৫ রানে অপরাজিত থাকেন। ১ চার ও ২ ছক্কায় ২৯ রান করেন খুশদীল শাহ। ১৯টি রান আসে মোহাম্মদ নাওয়াজের ব্যাট থেকে। বাকিদের কেউ দুই অঙ্কের কোটায় রান করতে পারেননি।

বল হাতে ইংল্যান্ডের মার্ক উড ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন। আদিল রশিদ ৩২ রান দিয়ে নেন ২ উইকেট।

শুরুতে ইংল্যান্ড টস হেরে ব্যাট করতে নেমে ১৮ রানে ফিল সল্ট ৮, ৬১ রানে দাওয়িদ মালান ১৪ ও ৮২ রানে উইল জ্যাকের ৪০ উইকেট হারায়।

সেখান থেকে বেন ডাকেট ও হ্যারি ব্রুক জুটি বাঁধেন, অপরাজিত থাকেন শেষ বল পর্যন্ত। তাদের ৬৯ বলে করা ১৩৯* রানের ইনিংসে ভর করে ২২১ রান সংগ্রহ করে ইংল্যান্ড।

ব্রুক ৩৫ বলে ৮টি চার ও ৫ ছক্কায় ৮১ রানে ও ডাকেট ৪২ বলে ৮টি চার ও ১ ছক্কায় ৭০ রানে অপরাজিত থাকেন।

বল হতে ২টি উইকেট নেন উসমান কাদির। আর ম্যাচসেরা হন হ্যারি ব্রুক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com