শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে গাবখান নদীতে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্র নিখোঁজ রাজাপুরে ঢাকা-চট্টগ্রামগামী বাসে বাড়তি ভাড়া, ভোগান্তিতে যাত্রীরা স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণীর মৃত্যুতে এবি পার্টির শোক টয়লেটের দুর্গন্ধ দ্রুত দূর করার ৫ উপায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র হচ্ছে মহাস্থানে বলিউডের স্বজনপ্রীতিতে কাজ হারান কৃতি শ্যানন উলিপুরে টাকার অভাবে মৃত্যুর সঙ্গে লড়ছে আঁখি: ১০ মাসের শিশু রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন চারদিনের সফরে পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না রাফিনিয়া

সিনেমায় অভিনয় করছেন নিশো, সঙ্গী তমা মির্জা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১৯০ বার পঠিত

কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল, সিনেমায় অভিনয় করবেন ছোট পর্দার সুপারস্টার আফরান নিশো। কিন্তু সেই খবর বরাবরই গুঞ্জনে পরিণত হয়েছে। কিন্তু অবশেষে সেই গুঞ্জনের অবসান হলো। এবার নিশো অভিনয় করবেন সিনেমায়।

জানা গেছে, অনেকদিন ধরেই সিনেমায় অভিনয়ের জন্য ফিটনেসের প্রস্ততি নিচ্ছেন নিশো। যার কারণে ইদানিং তেমন কোন উল্লেখযোগ্য কাজে পাওয়া যাচ্ছে না তাকে।

একাধিক ঘনিষ্ট সূত্রে জানা গেছে, নিশো যে সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন সেটির নাম ‘সুড়ঙ্গ’। এটি নির্মাণ করবেন ‘পরান’ খ্যাত নির্মাতা রায়হান রাফি।

এ বিষয়ে আরো জানা যায়, বড় পর্দায় প্রথম সিনেমাতে নিশোর নায়িকা হচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। যিনি সর্বশেষ ‘ফ্লোর নাম্বার ৭’ ও ‘খাঁচার ভিতর অচিন পাখি’ সিনেমা দিয়ে তুমুল প্রশংসিত হয়েছেন।

তবে এ বিষয়ে সিনেমাটির অভিনয়শিল্পী ও পরিচালক এখনই মুখ খুলতে নারাজ। নির্মাতা জানান, আগামী ১২ ডিসেম্বর সিনেমাটির বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এদিকে, আরেকটি সূত্র জানিয়েছে, সিনেমাটির শুটিং শুরু হবে নতুন বছরের শুরুতে। সব ঠিক থাকলে আগামী বছরের দুই ঈদের যেকোন একটিতে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে সিনেমাটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com