বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:২২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আদাবর থানার ওসি জাহিদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী, হাসপাতালে পাঠানো হলো উপহার পবিত্র আশুরার ছুটি কবে, জানা গেল জেনে নিন কাঁঠালের পিঠা তৈরির রেসিপি

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ম্যানদৌস’, সমুদ্রবন্দরে ১ নম্বর সংকেত

  • আপডেট টাইম : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ১৮৯ বার পঠিত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপের পর নিম্নচাপে পরিণত হয়েছে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার রাতে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর বিশেষ বিজ্ঞপ্তিতে জানা গেছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে।

এদিকে নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে বুধবার নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এরপর বৃহস্পতিবার সকাল নাগাদ এটি ভারতের উত্তর তামিলনাড়ু-পুন্ডুচেরি ও কাছাকাছি অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘ম্যানদৌস’। এটি আরব আমিরাতের দেওয়া নাম। এ ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এটি মঙ্গলবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৬০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com