বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

মান্ডুসের আঘাতে তামিলনাড়ুতে ৪ জনের মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১৭০ বার পঠিত

শক্তিশালী ঘূর্ণিঝড় মান্ডুসের আঘাতে লন্ডভন্ড ভারতের তামিলনাড়ু রাজ্য। এ পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ের প্রভাবে রাজ্যটির বিভিন্ন জেলায় দেখা দেয় ভারি বৃষ্টিপাত। এতে চরম ভোগান্তিতে পড়েন বাসিন্দারা।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, শুক্রবার (০৯ ডিসেম্বর) স্থানীয় সময় রাতে ঘণ্টায় সর্বোচ্চ ৮৫ কিলোমিটার বেগে ভারতের তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলে আঘাত হানে মান্ডুস। ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা। ঝড়ের প্রভাবে শনিবার রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা।

দক্ষিণ আন্দামান সাগর এবং এর তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ থেকে এ ঘূর্ণিঝড়ের উৎপত্তি বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর। শক্তিশালী এ ঝড়ের ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে আগে থেকেই সতর্ক ছিল প্রশাসন। ভারি বৃষ্টিতে ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি করে কর্তৃপক্ষ।

এ অবস্থায় তামিলনাড়ুর ওই জেলাগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়। দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেয়া হয় পার্ক, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন দোকানপাট। এ ছাড়া চেন্নাই বিমানবন্দরের বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়।

দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট একটি লঘুচাপ থেকে এ ঘূর্ণিঝড়ের উৎপত্তি। শনিবারের (১০ ডিসেম্বর) মধ্যেই তা ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া দফতর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com