বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সারাদেশে তাপমাত্রা বাড়তে পারে রাজবাড়ীতে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯ ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি হামলায় নিহত ৭ স্কুল পর্যায়ে অনলাইনে ক্লাস নেওয়ার কথা চলছে: শিক্ষামন্ত্রী ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল এডিপির অগ্রগতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাসিক বাজেট পর্যালোচনা সভা চট্টগ্রামে ব্যাংক জালিয়াতির মাধ্যমে ৭ কোটি ৪০ লাখ টাকা আত্মসাৎ, গ্রেফতার ১ হামের প্রাদুর্ভাব ও নিউমোনিয়াজনিত শিশুমৃত্যু রোধে সঙ্গে কাজ শুরু করেছে আইসিডিডিআরবি

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

  • আপডেট টাইম : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১৬৩ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। নিহত সোহাগ মিয়া (১৭) ও শুভ মিয়া (১৮) আপন চাচাতো ভাই।

মঙ্গলবার রাত সাড়ে ১১টায় উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ মিয়া উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামের আফতাব হোসেনের ছেলে ও শুভ মিয়া ইমাম হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, সোহাগ ও শুভ মোটরসাইকেলে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। রাত সাড়ে ১১ টায় মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় পৌঁছাবার পর সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিলে দুজন আহত হন।

পরে স্থানীয়রা তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভূইয়া বলেন, কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন। বর্তমানে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলের রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com