বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
“ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ উত্তরায় ফুটপাত ও রাস্তা অবৈধ দখল রোধে অভিযান চট্টগ্রামে ৫ ইটভাটা মালিককে ৩০ লাখ টাকা জরিমানা ত্রিশালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই বছর পর গ্রেফতার ‘মিরু ড্রাইভার’ অবৈধ ভাবে বালি উত্তোলনের মহোৎসব,ফসলি জমি ধ্বংসের মুখে—প্রশাসনের হস্তক্ষেপ জরুরি বান্দরবানের লামায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে মুখ চেপে নির্যাতনের অভিযোগ মার্চে এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি জানালেন প্রধানমন্ত্রী ১২৫ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন ইলন মাস্ক!

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ১৬৪ বার পঠিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন দেশটির বিলিয়নিয়ার ব্যবসায়ী ইলন মাস্ক। এমনটাই ভবিষ্যদ্বাণী করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেছেন, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ শুরু হবে। সেই গৃহযুদ্ধের মধ্য দিয়ে প্রেসিডেন্ট হয়ে যাবেন ইলন।

শুধু ইলন মাস্ককে নিয়েই ভবিষ্যদ্বাণী করেননি মেদভেদেভ। সোমবার (২৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার ও নিজের টেলিগ্রাম চ্যানেলে ২০২৩ সালের ভবিষ্যদ্বাণীর একটি তালিকা প্রকাশ করেছেন তিনি। সেই তালিকায় আগামী বছর ফ্রান্স-জার্মানির যুদ্ধ ও মার্কিন গৃহযুদ্ধের সম্ভাবনার কথা তুলে ধরেছেন মেদভেদেভ।

তিনি বলেছেন, ২০২৩ সালে যুক্তরাজ্য ফের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদান দেবে। তবে শেষ পর্যন্ত ইইউ ভেঙে যাবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক এ প্রেসিডেন্ট। মেদভেদেভ এর আগে শান্তি চুক্তির মাধ্যমে ইউক্রেনের ভূখণ্ড রাশিয়াকে দেয়ার প্রস্তাব করার জন্য মাস্কের প্রশংসা করেছেন।

টুইটার বার্তায় যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের ভবিষ্যদ্বাণী করে মেদভেদেভ বলেছেন, এ যুদ্ধ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম মাস্ককে প্রেসিডেন্ট বানাবে। মেদভেদেভের এমন টুইটের জবাবে ইলন মাস্ক মজা করেছেন। পাল্টা এক টুইটে মেদভেদেভের এই ভবিষ্যদ্বাণীকে ‘এপিক থ্রেড’ বলে অভিহিত করেছেন মাস্ক। এ ছাড়া মেদভেদেভের কিছু ভবিষ্যদ্বাণীর সমালোচনা করেছেন তিনি।

লন্ডনের ইউনিভার্সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক পাস্তুখভ বলেছেন, মেদভেদেভের সদ্য স্পষ্টভাষী ব্যক্তিত্ব তার বসের অনুগ্রহ পেয়েছে বলে মনে হচ্ছে। তিনি নিজের টেলিগ্রামে লিখেছেন, ‘মেদভেদেভের টেলিগ্রাম পোস্টগুলো অন্তত একজন পাঠক ও প্রকৃতপক্ষে একজন প্রশংসাকারী পুতিনকে খুঁজে পেয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com