সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রপ্তানি বাণিজ্য সহজ করলো বাংলাদেশ ব্যাংক

‘কন্ট্রাক্ট কিলিংয়ের’ শিকার হয়েছেন এরফান: র‌্যাব

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১৭৬ বার পঠিত

যশোরে ‘পরিকল্পিত ও কন্ট্রাক্ট কিলিংয়ের’ শিকার হয়েছেন ২৮ বছর বয়সী এরফান হোসেন। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে জড়িত অন্যতম আসামি তাওহীদকে রোববার রাতে যশোরের নিউমার্কেট এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তওহীদ জানান, রায়পাড়া এলাকার সন্ত্রাসী পাখির নেতৃত্বে ও পরিকল্পনায় এরফানকে কুপিয়ে খুন করা হয়। গ্রেফতার তাওহীদ যশোর শহরের বেজপাড়া কবরস্থানের পাশের মোহাম্মদ শাহীনের ছেলে। নিহত এরফান শহরের খড়কি ধোপাপাড়া এলাকায় রফিকুল ইসলামের ছেলে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান বলেন, শত্রুতার জেরে তাওহীদসহ আরো চার-পাঁচজন মিলে মুদি দোকানি এরফানকে হত্যা করেন। তবে এ হত্যাকাণ্ডের মূল কন্ট্রাক্ট ছিল রায়পাড়া এলাকার সন্ত্রাসী পাখির। পাখির নেতৃত্বে অন্য সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ঘটনাস্থলে গিয়ে এরফানকে হত্যা করে।

র‌্যাব কর্মকর্তা বলেন, এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী সন্ত্রাসী পাখিসহ অন্যদের পরিচয় শনাক্ত হয়েছে। পাশাপাশি তাদের আশ্রয়দাতা, মদদদাতাদের পরিচয়ও জানা গেছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

২২ ডিসেম্বর বিকেলে যশোর শহরের খড়কি ধোপাপাড়ায় এরফান হোসেনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় তিন সন্ত্রাসী। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়ার আগেই মারা যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com