বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী কাফরুলে আব্বাস আলী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

পথশিশুদের জন্য মাশরাফীর সিলেটের উদ্যোগ

  • আপডেট টাইম : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ১৬৭ বার পঠিত

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত গতিতে এগোচ্ছে মাশরাফী বিন মোর্ত্তজার দল সিলেট স্ট্রাইকার্স। এখন পর্যন্ত দলটি ৭ ম্যাচ খেলে ৬টিতেই তুলে নিয়েছে জয়। এর মধ্যে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা।

দলের এমন অসাধারণ পারফরম্যান্সে উচ্ছ্বসিত সিলেট ফ্র্যাঞ্চাইজির টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে টিম মালিক সকলে। দলের এমন খুশি পথশিশুদের মাঝেও ছড়িয়ে দিতে দারুণ এক উদ্যোগ নিয়েছিল সিলেট ফ্র্যাঞ্চাইজি। মাঠে খেলা দেখার সুযোগ করে দিয়েছে প্রায় দুই শ জন পথশিশুকে।

আজ (২৪ জানুয়ারি) ফরচুন বরিশাল এবং সিলেট স্ট্রাইকার্সের মধ্যকার ম্যাচে এমন অসাধারণ দৃশ্য দেখা গেছে। যেখানে ১৮৪ জন পথশিশু সিলেটের জার্সি গায়ে মিরপুরের শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম মাতিয়েছে মাশরাফীদের নামে স্লোগান দিয়ে।

পথশিশুদের এক করে মাঠে নিয়ে আসার কাজ করেছে ছায়াতল বাংলাদেশ নামক সংগঠন। ম্যাচশেষে সেরা উচ্ছ্বসিত দর্শক হিসেবে ছায়াতলের এক কর্মী পুরস্কারও পেয়েছেন। জাতীয় দলের সাবেক এবং সিলেটের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার সঙ্গেও মিলিত হতে পেরেছেন।

পথশিশুদের মাঠে আসার দিনে হতাশ হতে হয়নি সিলেট ফ্র্যাঞ্চাইজিকে। দলটি শ্বাসরুদ্ধকর এক ম্যাচে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ফরচুন বরিশালকে শেষ বলে এসে ২ রানের ব্যবধানে হারিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com