মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত, দুবাইয়েও বিস্ফোরণের শব্দ : কাতার সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ ” ঈদ আনন্দ ভাগাভাগি করতে হবে সবার সাথে ” সাংবাদিক মো: মুক্তাদির হোসেন ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে এমবাপ্পের ফেরার সম্ভাবনা ইউজিসি’র চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ, তিন দিনের মধ্যে জবাবের নির্দেশ কিউবার উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প নেইমার নেই, ব্রাজিল দলে ফিরলেন এনড্রিক এতিম শিক্ষার্থীদের সাথে এক ব্যাতিক্রমধর্মী সেহরিতে এমপি জাহাঙ্গীর

জার্মানিতে ট্রেনে ছুরি হামলায় নিহত ২ ,আহত ৫

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ২১১ বার পঠিত

উত্তর জার্মানিতে একটি আঞ্চলিক ট্রেনে ছুরি হামলায় দুজন নিহত এবং আহত হয়েছেন পাঁচজন। এ ঘটনায় হামলাকারীকে আটক করা হয়েছে।

বুধবার দেশটির ফেডারেল পুলিশ ফোর্সের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।

ফেডারেল পুলিশ ফোর্স জানিয়েছেন, কিয়েল থেকে হামবুর্গগামী একটি আঞ্চলিক ট্রেন ব্রোকস্টেড স্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ আগে এক ব্যক্তি বেশ কয়েকজন যাত্রীকে ছুরি দিয়ে আক্রমণ করে। এ ঘটনায় হামলাকারীও আহত হয়েছে এবং তাকে আটক করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

শ্লেসউইগ-হলস্টেইন রাজ্যের আঞ্চলিক অভ্যন্তরীণ মন্ত্রী সাবিন সুয়েটারলিন-ওয়াক এই হামলায় শোক প্রকাশ করেছেন। মন্ত্রী বলেছেন, ফেডারেল এবং রাজ্য পুলিশ হামলার কারণ তদন্ত করছে।

এদিকে, তদন্ত পরিচালনা স্বার্থে জার্মানির জাতীয় রেল কোম্পানি হামবুর্গ এবং কিয়েলের মধ্যে কয়েকটি ট্রেনের শিডিউল বাতিল করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com